অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আজ থেকে শুরু হয়েছে নতুন দামে স্বর্ণ বিক্রি,ভরিতে কত?

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে আজ বুধবার (১৫ অক্টোবর) থেকে ভরিতে স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে এই নতুন দর ঘোষণা করে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায় বিক্রি হবে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। গয়নার মান ও নকশা ভেদে মজুরি পরিবর্তন হতে পারে।

এর আগে গত ১৩ অক্টোবর বাজুস ভরিপ্রতি ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা দেশের ইতিহাসে তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল।

চলতি বছরে এখন পর্যন্ত ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস—এর মধ্যে ৪৭ বার বেড়েছে, আর কমেছে ১৮ বার।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়, যা দেশের সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৮০২ টাকায় বিক্রি হচ্ছে।

মতামত দিন