নিলামে ৬ ব্যাংক থেকে আরও ৩৮ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।
নিজেস্ব প্রতিবেদক:
দেশের বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে ৬টি ব্যাংক থেকে আরও ৩৮ মিলিয়ন বা ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, বহুমূল্য নিলাম পদ্ধতির আওতায় এ ডলার কেনা হয়েছে, যেখানে প্রতি ডলারের বিনিময় হার নির্ধারিত ছিল ১২১ টাকা ৮০ পয়সা।
এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরে একাধিক দফায় নিলামের মাধ্যমে ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।এ নিয়ে মোট কেনা হয়েছে ২১২ কোটি ৬০ লাখ বা ২.১২ বিলিয়ন মার্কিন ডলার।
মতামত দিন