অর্থনীতি
ছবি: সংগৃহীত

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার এখনো ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো ব্যবসায়ী দাম বাড়াতে পারবে না।

তিনি সতর্ক করেছেন, কেউ যদি স্বেচ্ছামূলকভাবে মূল্য পরিবর্তন করে, তবে সরকার ব্যবস্থা নেবে।

এর আগে সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা নতুন দাম নির্ধারণ করেছে। তাদের ঘোষণা অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা হয়েছে। এছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২৩ টাকা বৃদ্ধি পেয়ে ৯৪৫ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৩ টাকা বৃদ্ধি পেয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই ঘোষণার পর জনমনে বিভ্রান্তি দেখা দিয়েছে, অনেকেই মনে করেছেন সরকার দাম বৃদ্ধি করেছে। কিন্তু বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট করেছেন, সরকার এই বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। তিনি আরও জানান, সরকার মূল্য নিয়ন্ত্রণে নজর রাখছে এবং নিশ্চিত করবে যে ব্যবসায়ীরা স্বেচ্ছামূলকভাবে দাম বাড়াতে না পারে।

মতামত দিন