অর্থনীতি
ছবি: সংগৃহীত

অক্টোবরের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে চলতি মাসের প্রথম ১২ দিনে প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১১৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার পৌঁছেছে। প্রতিদিন গড়ে দেশে আসে প্রায় ৯ কোটি ৮৪ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে দেশের কাছে এসেছে  ৯৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, বছর ধরে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি আরও বলেন, ১২ অক্টোবর একদিনে দেশে এসেছে ১৯ কোটি ৪০ লাখ ডলার। জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৮৭৮ কোটি ৭০ লাখ ডলারে, যা গত বছরের তুলনায় ১৬ দশমিক ৩০ শতাংশ বেশি।

আগের মাসগুলোর হিসাব অনুযায়ী, জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স রেকর্ড।

মতামত দিন