অর্থনীতি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণ-রূপার দাম উর্ধ্বমুখী।

নিজেস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য যেন থামছে না; প্রতিদিনই নতুন উচ্চতায় পৌঁছে দাম। একইসঙ্গে রূপার বাজারেও দেখা দিয়েছে রেকর্ড বৃদ্ধির ধারা।

সোমবার (১৩ অক্টোবর) স্পট মার্কেটে  স্বর্ণের দাম প্রতি আউন্সে ৪,০৪৪.২৯ ডলারে পৌঁছায়, যা সাময়িকভাবে সেশনের শুরুতে রেকর্ড ৪,০৫৯.৩০ ডলার ছুঁয়েছিল। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১.৬ শতাংশ বেড়ে ৪,০৬২.৫০ ডলারে স্থিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন-চীনের বাণিজ্য উত্তেজনা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বিনিয়োগকারীদেরকে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে মোড়াচ্ছে। ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রোডা বলেন, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগে স্বর্ণের জন্য কম সুবিধাজনক ছিল, কিন্তু মার্কিন-চীনের বাণিজ্য ঝুঁকি নতুন করে বাজারে প্রভাব ফেলেছে।”

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যারের রফতানি নিয়ন্ত্রণ ঘোষণা করেছেন। এতে চীনের বিরল উপাদান এবং সরঞ্জাম খাতের ওপর প্রভাব পড়বে। একই সময়ে বেইজিং এই নিষেধাজ্ঞাকে ন্যায্য হিসেবে সমর্থন করেছে।

রূপার বাজারেও উল্লিখিত কারণগুলো দাম বাড়াতে ভূমিকা রেখেছে। স্পট সিলভার প্রতি আউন্স ৫১.৫২ ডলারে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড করেছে। বিশ্লেষকরা আশা করছেন, মধ্যমেয়াদে বেসরকারি বিনিয়োগ এবং বাজারে চাহিদা বৃদ্ধির কারণে রূপার দাম আরও বাড়তে পারে।

বিগত বছর ধরে স্বর্ণের মূল্য ৫৪ শতাংশ বেড়েছে। এর পেছনে ভূ-রাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় নীতি, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের প্রবাহ এবং ফেডের সুদের হারের প্রত্যাশা প্রভাবিত করেছে। অক্টোবর ও ডিসেম্বর মাসে ফেড ২৫ বেসিস পয়েন্ট করে সুদের হার কমাতে পারে বলে বাজারে প্রত্যাশা আছে।

একই সময়ে প্লাটিনামের দাম ২.৬ শতাংশ বেড়ে ১,৬২৮.৮০ ডলারে, আর প্যালাডিয়ামের দাম ২.৬ শতাংশ বেড়ে ১,৪৪২.০৬ ডলারে পৌঁছেছে।

মতামত দিন