অর্থনীতি
ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (১২ অক্টোবর) দেশের বাজারে স্বর্ণের দাম সাম্প্রতিক সমন্বয় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ভরিতে স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা।

গত বুধবার (৮ অক্টোবর) বাজুস ভরিতে স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা বৃদ্ধি করেছিল।স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামের হিসাব অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়ের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন বা মানভেদে মজুরিতে তারতম্য থাকতে পারে।

এর আগে ৭ অক্টোবর দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সেই সময়ে ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৫ বার  দাম বৃদ্ধি এবং ১৮ বার দাম কমানো হয়েছে। তুলনায় ২০২৪ সালে স্বর্ণের দাম ৬২ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার দাম কমানো হয়েছিল।

মতামত দিন