অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি, ভরি ছাড়াল ২ লাখ।

নিজেস্ব প্রতিবেদক:

আজ বুধবার (৮ অক্টোবর) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা।

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) দাম বেড়েছিল ১ হাজার ৪৬৯ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কিছুটা কমায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দরে ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।

দামের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।

এছাড়া রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়ে ৪ হাজার ৬৫৪ টাকা, যা দেশে সর্বোচ্চ। অন্য ক্যারেটের রুপা ২১ ক্যারেট ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতি ২ হাজার ৮৫৮ টাকা।

চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম ৬২ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ৪৪ বার দাম বৃদ্ধি পেয়েছে, আর ১৮ বার কমেছে।

মতামত দিন