অর্থনীতি
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮ শতাংশে পৌঁছাতে পারে: বিশ্বব্যাংক।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখাচ্ছে,যা গত অর্থবছরের ৩.৯৭ শতাংশের চেয়ে বেশি। এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, মূল্যস্ফীতি কমে আসা এবং ব্যক্তি খাতের ভোগব্যয় বৃদ্ধি প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। তবে রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংক খাতের দুর্বলতা বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে।

এছাড়া, বিশ্বব্যাংক বলেছে, এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশের প্রস্তুতি জোরদার করা প্রয়োজন। এই উত্তরণে নানা সুবিধা পাওয়া সম্ভব, যা কাজে লাগাতে সরকারকে আরও সক্রিয় হতে হবে। বেসরকারি খাতকে আরও কার্যকরী করার ওপরও মনোযোগ দেওয়া জরুরি।

বিশ্বব্যাংক আরও জানায়, বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ কাঠামোর মধ্যে বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখবে। রপ্তানির প্রবৃদ্ধি শক্তিশালী থাকবে, তবে আমদানি স্বাভাবিক হলে চলতি হিসাব সাময়িকভাবে ঘাটতিতে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

রাজস্ব আয় বৃদ্ধি এবং সংস্কারের ফলে বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে। আগামী অর্থবছরে সরকারি ঋণ জিডিপির ৪১.৭ শতাংশে পৌঁছাতে পারে। প্রতিবেদনে ব্যাংক খাতের দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা এবং সংস্কারের বিলম্বকে অর্থনীতির ঝুঁকির মধ্যে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন