দাম কমেছে এলপিজি ও অটোগ্যাসের।
অক্টোবর থেকে ভোক্তাদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) এবং অটোগ্যাসের দাম কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার এই নতুন দাম ঘোষণা করেছে।
একইসঙ্গে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। অক্টোবর মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অক্টোবর মাসে যথাক্রমে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৭৫ মার্কিন ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ হিসেবে গড়ে ৪৮২ মার্কিন ডলার প্রতি মেট্রিক টনে হিসাব করে ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ২ সেপ্টেম্বরও এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল এবং অটোগ্যাসের প্রতি লিটার দাম কমে ৫৮ টাকা ১৫ পয়সা হয়েছিল।
মতামত দিন