সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয়ের রেকর্ড: দেশে এসেছে ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স।
গত সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।এর হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৮ কোটি ৯৫ লাখ ডলার।
রোববার (৫ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে মোট রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলো পাঠিয়েছে ২৫ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার, আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ৪০ হাজার ডলার।
তুলনামূলকভাবে, আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, আর জুলাইয়ে রেমিট্যান্স ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে, চলতি অর্থবছর ২০২৪-২৫ সালে দেশে প্রবাসীরা পাঠিয়েছে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।

মতামত দিন