অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হয়েছে স্বর্ণ।

নিজেস্ব প্রতিবেদক: 

দেশের বাজারে আজ শনিবার (৪ অক্টোবর) প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায়। আগেরবার সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দামে ২ হাজার ৪১৫ টাকা বৃদ্ধি করেছিল।

বাজুসের তথ্যমতে, তেজাবি স্বর্ণের মূল্য কিছুটা কমায় সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এভাবে নির্ধারিত হয়েছে:

  • ২২ ক্যারেট: ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা

  • ২১ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।

চলতি বছর বাজারে স্বর্ণের দাম ৫৯ বার সমন্বয় করা হয়েছে। এ সময় দাম বেড়েছে ৪১ বার, কমেছে ১৮ বার। তুলনায় ২০২৪ সালে দাম ৬২ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

মতামত দিন