অর্থনীতি
ছবি: সংগৃহীত

ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

ভিয়েতনাম থেকে সাড়ে ১২হাজার টন আতপ চাল এসেছে বাংলাদেশে ।

ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

শনিবার (১৯ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ ফেব্রুয়ারি ভিয়েতনামের সঙ্গে সরকার থেকে সরকার (জি-টু-জি) ভিত্তিতে চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় মোট ১ লাখ টন আতপ চাল আমদানির কথা রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এখন পর্যন্ত এ চুক্তির আওতায় মোট ৭২ হাজার ৭০০ টন চাল দেশে পৌঁছেছে।

চালের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং খালাস কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে, গত ২২ মার্চ তৃতীয় চালানে এমভি ওবিই দিনারেস নামের একটি জাহাজে করে ২৯ হাজার টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে আসে।

মতামত দিন