অর্থনীতি
ছবি: সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণ অভিযানের নিষেধাজ্ঞায় মাছের দাম আকাশছোঁয়া হয়ে গেছে।

নিজেস্ব প্রতিবেদক: 

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের জন্য ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য মাছ ধরা, পরিবহন ও বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ ঘোষণা জানার সঙ্গে সঙ্গে মতলব ও আশপাশের বাজারে ইলিশের দাম আকাশছোঁয়া হয়ে গেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতারা উচ্চ দামে চরম ক্ষোভ প্রকাশ করেন। ছোট সাইজের ইলিশ (প্রতিহালি ২০০ গ্রাম) বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৭০০ টাকায়। ৮০০–৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি দাম ২২০০–২৫০০ টাকা, আর এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত বড় ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০০–৪০০০ টাকায়।

মাছ ব্যবসায়ী জানান, তাজা ইলিশের চাহিদা বেশি থাকায় দাম এখনও কমেনি। বড় সাইজের ইলিশের চাহিদা বেশি হওয়ায় দামও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করবে। জেলেদের সহায়তার  জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় পরিবার প্রতি ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে। অভিযানের সময় কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

মতামত দিন