অর্থনীতি
ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তিন ব্যাংকের ২,৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন।

নিজেস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি ব্যাংকের মোট ২,৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে। ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং ট্রাস্ট ব্যাংক।

বিএসইসির ৯৭৫তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। ব্র্যাক ব্যাংক ১,০০০ কোটি টাকার, ইউসিবি ৮০০ কোটি টাকার এবং ট্রাস্ট ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।

ব্র্যাক ব্যাংকের বন্ড হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল এবং ফ্লোটিং রেট বিশিষ্ট।এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে, প্রতি ইউনিটের মূল্য ১০ লাখ টাকা। ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডের প্রতি ইউনিট মূল্য ১ লাখ টাকা, এবং ইউসিবির ৮০০ কোটি টাকার বন্ডেরও প্রতি ইউনিট মূল্য ১ লাখ টাকা।

সব বন্ডই অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে এবং প্রাপ্ত অর্থ দিয়ে ব্যাংকগুলো তাদের ‘টায়ার-২’ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

মতামত দিন