বাজারে নিত্যপণ্যের দাম কমছে না কেন জানাল: সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নিত্যপণ্যের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে নামার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের অসহযোগিতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বছরের বিভিন্ন সময়ে পেঁয়াজ, মরিচ ও অন্যান্য মসলা কিংবা চাল, ডাল ও তেলের দাম ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করে। সরকারি উদ্যোগের পরও বাজারে দাম নিয়ন্ত্রণে আসছে না। প্রধান কারণ হিসেবে তিনি ব্যবসায়ীদের সহমতের অভাবকে দায়ী করেছেন।
ড. সালেহউদ্দিন আরও জানান, বাজার সরবরাহের ঘাটতি এড়াতে সরকার চাল আমদানির অনুমোদন দিয়েছে। এই উদ্যোগের আওতায় থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল সংগ্রহ করা হবে। এছাড়া, ফেব্রুয়ারির নির্বাচনের আগে দেশে অবৈধভাবে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার অগ্রগতি নিয়েও তিনি কথা বলেন এবং জানান, রাজনৈতিকভাবে সরকারকেও এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।
মতামত দিন