সেপ্টেম্বর মাসের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৪ কোটি ২০ লাখ ডলার।
সেপ্টেম্বর মাসেও প্রবাসী বাংলাদেশিরা দেশে বৈদেশিক আয় পাঠানো অব্যাহত রেখেছেন। মাসের ২৭ দিনেই দেশে এসেছে ২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার (২৩৪ কোটি ২০ লাখ ডলার)।
রেমিট্যান্সের মধ্যে এসেছে:
-
রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে: ৩৪ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার
-
কৃষি ব্যাংক: ২১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার
-
বেসরকারি ব্যাংক: ১৭৩ কোটি ৬১ লাখ ডলার
-
বিদেশি ব্যাংক: ৫৩ লাখ ২০ হাজার ডলার
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন মোট ২৩৪ কোটি ২০ লাখ ডলার। টাকায় এটি প্রায় ২৮ হাজার ৫৭২ কোটি টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার। ফলে এ বছরের তুলনায় ২৪ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় হয়েছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ২ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
এর আগে জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। পুরো অর্থবছরে প্রবাসীদের বৈদেশিক আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

মতামত দিন