অর্থনীতি
ছবি: সংগৃহীত

কোর সিস্টেম আপগ্রেডের কারণে তিন দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে মিডল্যান্ড ব্যাংকের।

নিজেস্ব প্রতিবেদক:

মিডল্যান্ড ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডের কাজের জন্য ব্যাংকের সব ধরনের সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাংকটি এই কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) বুধবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আপগ্রেডেশনের কারণে ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএম, বিএসআইপিএস, বিইএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি–সহ সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এই সময়কাল হবে ১ অক্টোবর সকাল ৮টা থেকে ৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক মিডল্যান্ড ব্যাংককে সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে বাংলাদেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

মতামত দিন