আবারো টানা ২ দফায় বাড়লো স্বর্ণের দাম।
টানা দুই দিনে বড় ধরনের উত্থান ঘটল স্বর্ণের দামে। সোমবার থেকে আজ পর্যন্ত দুই দফায় ভরি প্রতি ৫ হাজার ৫৫২ টাকা যোগ হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার রাতে দাম বৃদ্ধির ঘোষণা দেয়। সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু মঙ্গলবারেই ভরি প্রতি ৩ হাজার ৬৬৩ টাকা বাড়ানো হয়েছে। বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এ সমন্বয় করা হয়েছে।
সর্বশেষ হালনাগাদ দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৮৬ হাজার ৬ টাকায়, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকায় এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকায়। স্বর্ণ কেনার সময় গ্রাহকদের অবশ্যই সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুসের ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। নকশা ও মানভেদে মজুরির অঙ্ক বাড়তে বা কমতে পারে।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) দাম বাড়ানো হয়েছিল ১ হাজার ৮৮৯ টাকা। সেই সমন্বয়ের পর ভরি প্রতি দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। কিন্তু মঙ্গলবার নতুন সমন্বয়ের ফলে সর্বোচ্চ রেকর্ডে পৌঁছায়।
শুধু স্বর্ণ নয়, রুপার দামও নতুন উচ্চতায় পৌঁছেছে। এবার ভরি প্রতি ২২ ক্যারেট রুপার দাম বেড়ে হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ভরি প্রতি ৩ হাজার ৪৫৩ টাকায়, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২২৮ টাকায়।

মতামত দিন