অর্থনীতি
ছবি: সংগৃহীত

দাম বেড়েছে সরকার বোতলজাত সয়াবিন তেল ও পাম তেলের।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার বোতলজাত সয়াবিন তেল, খোলা তেল এবং পাম তেলের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সূত্র জানাচ্ছে, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের নতুন দাম নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।  তবে দাম কতটা বৃদ্ধি পাবে, তা ব্যবসায়ীরা পরে জানাবে।

দেশের ভোজ্যতেল পরিশোধন ও বিপণন সংস্থাগুলোর সংগঠন, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, প্রস্তাব দিয়েছে যে লিটারে সয়াবিন ও পাম তেলের দাম ১০ টাকা বাড়ানো হোক।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, “ব্যবসায়ীদের প্রস্তাব আন্তর্জাতিক বাজারের দামের  তুলনায় বেশি। আমরা এটি যাচাই-বাছাই করছি এবং পরে তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম বর্তমানে প্রায় ১,২০০ ডলার। সম্প্রতি তেলের দাম ১৮-২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এবং পাম তেলের দামেরও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

গত ১৩ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছিল। এখন এই নতুন প্রস্তাবের আলোকে দাম পুনঃসমন্বয় করা হবে।


মতামত দিন