জুলাই–আগস্টে শুল্ক–কর আদায়ে লক্ষ্য পূরণ হয়নি, ঘাটতি ৬৫৭৭ কোটি টাকা।
নিজেস্ব প্রতিবেদক:
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) শুল্ক ও কর আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি হয়েছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই হালনাগাদ চিত্র প্রকাশ করেছে।
এনবিআর জানায়, জুলাই–আগস্টে রাজস্ব আদায়ের জন্য নির্ধারিত লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা। তবে বাস্তবে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে কম পড়েছে প্রায় ১০ শতাংশ।
এতে দেখা যাচ্ছে, শুরু থেকেই চলতি অর্থবছরের দুই মাসে সরকার নির্ধারিত রাজস্ব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
মতামত দিন