অর্থনীতি
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরের ২০ দিনে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এর ফলে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স।

এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছে ১৬১ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৯ শতাংশ।

এছাড়া তিনি জানান, চলতি মাসের ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৮.৩ শতাংশ বেশি।

আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা মোট ৩০.৩২ বিলিয়ন ডলার (৩,৩২ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি কোনো এক নির্দিষ্ট অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

মতামত দিন