অর্থনীতি
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন দাম কত ভরিতে?

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ভরিতে ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে এ দাম কার্যকর হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আন্তর্জাতিক বাজারে ও স্থানীয়ভাবে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে এ সমন্বয় আনা হয়েছে।

এর আগে টানা ৮ দফা দাম বৃদ্ধির পর একবার কমানো হয়েছিল স্বর্ণের দর। তখন ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা।

সে বিষয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য কমায় নতুন দাম ঠিক করা হয়েছে। ওই দর কার্যকর হয়েছিল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে।

মতামত দিন