অর্থনীতি
ছবি: সংগৃহীত

সপ্তাহজুড়ে সূচকের পতনে কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি সপ্তাহে দেশের আরেকটি শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়েই পতনের মুখে। প্রধান সূচক সিএএসপিআই সপ্তাহজুড়ে ১.১৬ শতাংশ কমে ১৫,৩৩৭.৭৭ পয়েন্টে এবং সিএসসিএক্স ১.১৪ শতাংশ হ্রাস পেয়ে ৯,৪১৯.৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এছাড়া সিএসআই সূচক ০.৮৪ শতাংশ নিচে নেমে ৯৭১.০৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১.৬৫ শতাংশ কমে ১৩,৪০৯.০৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৫০ সূচকও ১.২৫ শতাংশ হ্রাস পেয়ে ১,১৬১.৮১ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের দিক থেকেও পতন ঘটেছে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৬৭ কোটি ৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৯২ কোটি ২৬ লাখ টাকার তুলনায় ২৫ কোটি ২১ লাখ টাকা কম।

সপ্তাহজুড়ে ৩১২টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড ইউনিটে লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৯টির শেয়ার দর বেড়েছে, ১৯৫টির কমেছে এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

মতামত দিন