সপ্তাহজুড়ে সূচকের পতনে কমেছে ডিএসইর বাজার মূলধন।
চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচকের ধীরগতির পতনের মধ্যেই লেনদেন সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সপ্তাহজুড়ে ১৪৬ কোটি টাকা হ্রাস পেয়েছে।
সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এটি ছিল ৭ লাখ ২৪ হাজার ৬১২ কোটি টাকা।
সবচেয়ে বড় মূলসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে ৭৩.৮৫ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪৩.৯৪ পয়েন্ট বা ২.০৪ শতাংশ কমেছে এবং ডিএসইএস সূচকও ১৮.১১ পয়েন্ট বা ১.৫১ শতাংশ নিচে নেমেছে।
সূচকের পতনের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৫০৫ কোটি ৩২ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকার তুলনায় ২ হাজার ২৪২ কোটি ৯৯ লাখ টাকা কম। গড় দৈনিক লেনদেন ৭০১ কোটি ৬ লাখ টাকা, যা আগের সপ্তাহের ১ হাজার ১৪৯ কোটি ৬৬ লাখ টাকার তুলনায় ৩৯ শতাংশ কম।
সপ্তাহজুড়ে ৩৯৭টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৮টির দাম বৃদ্ধি পেয়েছে, ৩০৬টির দাম কমেছে এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

মতামত দিন