অর্থনীতি
ছবি: সংগৃহীত

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, কমলো নাকি বাড়লো?

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের বাজারে নতুন দর ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৪৮১ টাকা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকায়।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং গত বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বৈঠকে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নতুন তালিকা অনুসারে—

  • ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়ালো ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা।

  • ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকায়, যা আগের চেয়ে ১ হাজার ৪০০ টাকা কম।

  • ১৮ ক্যারেটের স্বর্ণের নতুন দর ১ লাখ ৫৩ হাজার ১৯৪ টাকা; এখানে হ্রাস এসেছে ১ হাজার ২০২ টাকা।

  • সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকায়, আগের তুলনায় ১ হাজার ২৬ টাকা কম।

অপরদিকে, রূপার দাম অপরিবর্তিত থাকছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ হাজার ৭২৬ টাকা।

এর আগে ১৬ সেপ্টেম্বর বাজুস স্বর্ণের দাম বাড়িয়ে নতুন হার নির্ধারণ করেছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হয়েছিল ১ লাখ ৮৯ হাজার ৬৩৩ টাকায় এবং ২১ ক্যারেটের এক ভরির দর ছিল ১ লাখ ৮১ হাজার দুই টাকা। একইসঙ্গে ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির দাম দাঁড়িয়েছিল ১ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।

এমনকি ১০ সেপ্টেম্বরও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরির দাম বেড়ে দাঁড়ায় এক লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায়।

মতামত দিন