অর্থনীতি
ছবি: সংগৃহীত

একনেকে ৮ হাজার কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন।

নিজেস্ব প্রতিবেদক:

পরিকল্পনা কমিশন চত্বরে বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকার ব্যয়সংবলিত ১৩টি প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিলের অবদান চার হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণের মাধ্যমে এক হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন দুই হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, এডিবি প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি কেন তেমন হচ্ছে না, তা খতিয়ে দেখবে মন্ত্রণালয়। তিনি আরও বলেন, সরকার খামোখা ঋণের বোঝা বাড়াতে চায় না।

অধিকন্তু, দেশের বিভিন্ন স্থানে সরকারি খাস জমি এখনও অপ্রয়োগযোগ্য বা অব্যবহৃত অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি মূল্যায়নের জন্য প্রতিটি মন্ত্রণালয়ে আলাদা কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো দেশের বিভিন্ন অঞ্চলে খাস জমির পরিমাণ নিরূপণ করবে এবং সঠিক ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করবে।

এই একনেক সভাটি চলতি অর্থবছর ২০২৫-২৬ সালের তৃতীয় ও অন্তর্বর্তী সরকারের ১৪তম সভা।

মতামত দিন