রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদত্যাগ।
বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি পদত্যাগপত্র দাখিল করেছেন।
গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তার পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেওয়া হয়, যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
যদিও ভিন্ন সূত্র বলছে, বিষয়টি কেবল স্বেচ্ছায় নয়—সরকারের পক্ষ থেকে জোরপূর্বক অপসারণের জন্য গভর্নরকে ইতোমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান নিশ্চিত করেছেন, মেজবাউল হক পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।
অভ্যন্তরীণ সূত্রের দাবি, বহুল আলোচিত রিজার্ভ চুরি ইস্যুতে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দেশ দেয়। পরবর্তীতে তাকে পদত্যাগের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়।

মতামত দিন