অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয় অনুসারে বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন সমন্বয়কৃত মূল্যে বিক্রি শুরু হয়েছে।

বাজুস গত ৯ সেপ্টেম্বর রাতের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সেই সময়ে প্রতি ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বৃদ্ধি করা হয়।

এই নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, যা দেশে সর্বোচ্চ। ২১ ক্যারেটের জন্য দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরিতে বিক্রি হচ্ছে ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকায়।

বাজুস জানিয়েছে, স্বর্ণ বিক্রির সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংস্থার ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন এবং মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।

এর আগে ৮ সেপ্টেম্বর বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। একই সময়ে ২১ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকায় বিক্রি হচ্ছিল।

চলতি বছরে দেশে স্বর্ণের দাম মোট ৫২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বৃদ্ধি এবং ১৬ বার কমানো হয়েছে। ২০২৪ সালে মোট ৬২ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

রুপার দাম পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকায়, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৭২৬ টাকায়।

মতামত দিন