অর্থনীতি
ছবি: সংগৃহীত

ডিজিটাল লেনদেনের মাধ্যমে দুর্নীতি ও অর্থ পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব: গভর্নর।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের অর্থনীতিতে প্রতিদিন নগদ অর্থের চাহিদা বাড়ছে, যা দীর্ঘমেয়াদে চাপ তৈরি করছে। তিনি জানান, ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেন চালু হলেও নগদ ব্যবস্থাপনায় সরকারকে প্রচুর ব্যয় করতে হচ্ছে।

তাই একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা আছে, যাতে রিকশাচালক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত সবাই অন্তর্ভুক্ত হবে।

গভর্নর আরও বলেন, স্বচ্ছ ও দ্রুত লেনদেন ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি ও অর্থ পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি সময় সাশ্রয় করবে এবং জনগণের অপ্রয়োজনীয় ঝুঁকি ও ভোগান্তি কমাবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটরদের সঙ্গে অনুষ্ঠিত আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ে সভায় তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ ব্যাংক এখন কিউআর কোডভিত্তিক লেনদেনের সম্প্রসারণে কাজ করছে, যাতে নগদ কমিয়ে আরও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করা যায়। ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের সময় কিউআর কোড বাধ্যতামূলক করার প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে নগদবিহীন অর্থনীতিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এর জন্য ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত লেনদেন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন