অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার নতুন সফটওয়্যার উদ্বোধন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য নতুন সফটওয়্যার উদ্বোধন করেছে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, সফটওয়্যার চালুর পর ঘরে বসেই রিটার্ন জমা দেওয়া সম্ভব হবে এবং দৌড়াদৌড়ি কমে যাবে।
চেয়ারম্যান আরও জানান, আগামী বছর থেকে করপোরেট করের রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে। সিস্টেমের মাধ্যমে হিসাব স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে, ফলে ভুলের সম্ভাবনা কমবে এবং অডিট বা নিরীক্ষা প্রক্রিয়াও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কর আইনজীবীদের উদ্দেশে বলেন, সরকারকে অন্ধকারে রাখা ঠিক নয়। সেবা ভালোভাবে দিলে সম্মানী নেওয়া যায়, কিন্তু সেবা গ্রহীতাদের হয়রানি করা যাবে না। সফটওয়্যারটি আদায়কারী ও করদাতাদের জন্য সুবিধাজনক হবে।
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা কর আইনজীবীরা উপস্থিত ছিলেন এবং তারা ওকালতনামা বাধ্যতামূলক করার দাবি জানান।
মতামত দিন