অর্থনীতি
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯.৩ শতাংশ।

নিজেস্ব প্রতিবেদক:

সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে ১৯ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ হাজার ১৩২ মিলিয়ন ডলার রেমিট্যান্স প্রবাহিত হয়েছে।

গত বছরের একই সময়ে এটি ছিল ৯৪৯ মিলিয়ন ডলার।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৩২ মিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫ হাজার ৮৭ মিলিয়ন ডলার।

মতামত দিন