অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম কমল।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমিয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দাম কার্যকর হওয়ার কথা জানানো হয়।

নতুন দাম রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দামের আওতায় দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে জেট এ-১ ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ প্রতি লিটারে ৯৯ টাকা ৬২ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ০৯ পয়সা করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসক ছাড়া প্রতি লিটার দাম কমিয়ে ০.৬৫০২ ডলার থেকে ০.৬৩৩৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে আগস্টে জেট ফুয়েলের দাম বৃদ্ধি করা হয়েছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট  ফুয়েলের দাম ৯৮ টাকা ২ পয়সা থেকে ৯৯ টাকা ৬৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৬৪০১ ডলার থেকে ০.৬৫০২ ডলার বৃদ্ধি করা হয়েছিল।

অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি এবং আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি ক্রেতারা জেট ফুয়েল পাবেন—চট্টগ্রামের হযরত শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর এবং ভবিষ্যতে চালু হওয়া অন্যান্য বিমানবন্দরগুলোতে।

মতামত দিন