দেশের বাজারে স্বর্ণের দাম কত আজ।
দেশের বাজারে রোববার (৭ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায় বিক্রি হচ্ছে। এটি আগের তুলনায় ৩ হাজার ৪৪ টাকা বৃদ্ধি।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত দামের অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা,২১ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ অন্তর্ভুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুসারে মজুরিতে ভিন্নতা থাকতে পারে।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। একইভাবে ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা।
মতামত দিন