অর্থনীতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে পৌঁছাল।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাম্প্রতিক সময়ে আরও বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে  দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩১৩৮৮ দশমিক ১২ মিলিয়ন ডলার বা ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন ২৬৩৯৯ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ২৭ আগস্ট দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়ায়। একই সঙ্গে আইএমএফ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ বিলিয়ন ৩১ লাখ ডলার। ২১ আগস্টের হিসাব অনুযায়ী গ্রস রিজার্ভ ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

দেশের ইতিহাসে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। এরপর ধারাবাহিকভাবে তা কমে গিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত জুলাইতে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। বর্তমান সরকার পতনের পর থেকে বৈদেশিক মুদ্রার প্রবাহ বেড়েছে, যার মধ্যে প্রবাসী আয় ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। চলতি অর্থবছরের ২০ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৪১২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬০ শতাংশ বেশি।

মতামত দিন