এলপি গ্যাস ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা।
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কমিশন নতুন দাম প্রকাশ করে।
প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ২৭০ টাকা, যা আগের দামের ১ হাজার ২৭৩ টাকার থেকে ৩ টাকা কম। আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমানো হয়েছিল এবং সেটি ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সেপ্টেম্বরের জন্য অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার মূসকসহ অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ১৫ পয়সা, যা আগের দামের তুলনায় ১৩ পয়সা কম।
এর আগে, ৩ আগস্ট প্রতি লিটার অটোগ্যাসের দাম চার টাকা ১৮ পয়সা কমানো হয় এবং সেটি ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়। ২ জুলাই ২৩ কেজি এলপি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয় এবং সেই সময় ১২ কেজির দাম নির্ধারিত হয় ১ হাজার ৩৬৪ টাকা। একই সময় অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা হয়।
এরও আগে, জুন মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ থেকে ১ হাজার ৪০৩ টাকা করা হয়। অটোগ্যাসের দামও ১ টাকা ২৭ পয়সা কমে প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়। নতুন এই দাম ১ জুন ২০২৫ থেকে কার্যকর হয়।

মতামত দিন