অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আবারও সমন্বয় করা হয়েছে। এবার ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম বেড়েছে ১ হাজার ৪৭০ টাকা।

ফলে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে সংশোধিত এই মূল্য কার্যকর হবে। সোমবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দর বাড়ার কারণে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২১ ক্যারেটের স্বর্ণে ভরিপ্রতি দাম বেড়েছে ১ হাজার ৩৯৯ টাকা, যা এখন ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেটের ভরি বেড়েছে ১ হাজার ১৫৭ টাকা, ফলে দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের ভরিতে ১ হাজার ১৫ টাকা যোগ হয়ে দাম হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকা।

উল্লেখ্য, এর আগে চলতি মাসেই ২৭ ও ৩১ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

মতামত দিন