অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম,ভরিতে কত?

নিজেস্ব প্রতিবেদক:

দেশের স্বর্ণের নতুন মূল্যসূচি জারি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামে উর্ধ্বগতির কারণে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে জারি করা বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণ করা হয়; সেই দরে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে বিক্রি চলছে।

নতুন হিসাবে ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ১,০৫০ টাকা বাড়ার পর ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতিতে ভরি ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা নির্ধারিত হয়েছে।

বাজুস জানায়, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% আবশ্যিকভাবে যুক্ত হবে; গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে ২৪ জুলাই সর্বশেষ সমন্বয়ে ভরিতে ১,৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা; ২১ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৭৯৮, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৪০০ এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা—যা ২৫ জুলাই থেকে কার্যকর ছিল।

মতামত দিন