নগদকে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা ঘোষণা: ব্যাংকের গভর্নরের।
আগামী তিন–চার মাসের মধ্যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদকে বেসরকারি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ ক্যাশলেস সামিটে তিনি এ কথা জানান।
গভর্নর বলেন, ডাক বিভাগের জন্য এই প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। তাই সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ নগদকে বেসরকারি খাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন বিনিয়োগকারীর সন্ধান চলছে এবং শিঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
তিনি আরও বলেন, জনগণকে এমএফএস সার্ভিসে অতিরিক্ত ক্যাশ আউটের অভ্যাস থেকে বের করে আনতে হবে। এজন্য ক্যাশ আউটের সুবিধা সীমিত করা হবে, যাতে মানুষ ডিজিটাল ওয়ালেট ব্যবহারে উৎসাহিত হয়। এছাড়া, মোবাইলে পেমেন্টে গ্রাহককে কী সুবিধা দেওয়া যেতে পারে তা নিশ্চিত করতে এমএফএস অপারেটরদের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন