অর্থনীতি
ছবি: সংগৃহীত

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব তফসিলি ব্যাংক এবং পুঁজিবাজারে ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অব সাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে ৫ আগস্ট সব ব্যাংকে সাধারণ ছুটি পালন করা হবে।

ব্যাংকের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ দেশের পুঁজিবাজারেও ওই দিন লেনদেন হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে ব্যাংকিং সেবায় আংশিক সুবিধা হিসেবে সচল থাকবে এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম)  এবং মোবাইল ও অনলাইন ব্যাংকিং সেবা।

আগামী ৬ আগস্ট (বুধবার) থেকে দেশের ব্যাংক ও পুঁজিবাজার যথারীতি চালু থাকবে।

মতামত দিন