অর্থনীতি
ছবি: সংগৃহীত

আজ ভরিপ্রতি কত টাকায় বিক্রি হচ্ছে ২২ ক্যারেট সোনা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে সোনার দাম সাম্প্রতিক সমন্বয়ের ফলে কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার (২৪ জুলাই) নতুন দাম ঘোষণা করেছিল, যা বুধবার (৩০ জুলাই) থেকে কার্যকর হয়েছে।

২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বর্তমানে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। এর আগে  দাম ছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা। অন্য ক্যারেটের সোনার দামও সমন্বিত হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণ বিক্রয়ের মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত হতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।

অন্যদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা এবং ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা। সনাতন পদ্ধতির রুপা  বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

মূলত, সোনার দাম সামান্য কমলেও রুপার দাম আগের অবস্থায় রয়েছে।

মতামত দিন