অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিএসইসির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. সাইফুদ্দিনকে।

নিজেস্ব প্রতিবেদক:

আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিনকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৯ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত করেন।

বিএসইসি আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় মো. সাইফুদ্দিনকে অন্য কোনও পেশা বা ব্যবসা বা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন