চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও লেনদেনে বড় উল্লম্ফন।
সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৬৫ দশমিক ৪৬ পয়েন্ট, দাঁড়িয়েছে ১৪,৮৫৮ দশমিক ৭৭ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৩৪ দশমিক ১২ পয়েন্ট কমে ৯,১০২ দশমিক ৮৭ পয়েন্টে পৌঁছায়।
এছাড়া সিএসই-৫০, সিএসই-৩০ ও সিএসআই সূচক যথাক্রমে ৫ দশমিক ৩৪, ৯৫ দশমিক ৬৭ এবং ৩ দশমিক ২৭ পয়েন্ট কমেছে।
তবে লেনদেনের দিক থেকে চিত্র একেবারে উল্টো। সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৯ কোটি ৫ লাখ টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় ২২ কোটি ৪৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল মাত্র ৬ কোটি ৫৬ লাখ টাকার।
সিএসইতে মোট ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারদর।
মতামত দিন