অর্থনীতি
ছবি: সংগৃহীত

সূচকপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জ, লেনদেনেও বড় ধস।

নিজেস্ব প্রতিবেদক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার পুঁজিবাজারে সূচক ও লেনদেন—দুই দিকেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষ মুহূর্তে সবকটি সূচকের পতন হয় এবং লেনদেন কমে যায় প্রায় ৯০ কোটি টাকা।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে নেমে এসেছে ৫,২৯৮ দশমিক ৪৬ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৬০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১১ দশমিক ০৪ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২,০৪৪ দশমিক ১৩ ও ১,১৪৭ দশমিক ৩৪ পয়েন্টে।

লেনদেনেও দেখা গেছে বড় ধস। দিনশেষে মোট লেনদেন দাঁড়ায় ৭১৭ কোটি ৩২ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ৮৮ কোটি ৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮০৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার।

মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারদর।

মতামত দিন