অর্থনীতি
ছবি: সংগৃহীত

জুলাই মাসের প্রথম ২৬ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ৯ ব্যাংকে।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা মোট ১৯৩ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩,৫৮৩ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তবে এই সময়ে ১০টি ব্যাংকের মাধ্যমে একটিও রেমিট্যান্স আসেনি, যার মধ্যে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও।

প্রতিবেদনে বলা হয়েছে, রেমিট্যান্স প্রেরণায় কার্যত নিরব ব্যাংকের সংখ্যা ৯টি। এদের মধ্যে রয়েছে  রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, চারটি বেসরকারি ব্যাংক (কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক) এবং তিনটি বিদেশি ব্যাংক (হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া)।

এ তথ্য থেকে স্পষ্ট যে, দেশের রেমিট্যান্স প্রবাহ একটি ছোট সংখ্যক ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীভূত হচ্ছে, যেখানে অন্য কিছু ব্যাংক পুরোপুরি এই অর্থ প্রেরণায় পিছিয়ে রয়েছে।

মতামত দিন