অর্থনীতি
ছবি: সংগৃহীত

নতুন মাসেই রেমিট্যান্সে ইতিবাচক ধারা, ২৬ দিনেই এসেছে ১৯৩ কোটি ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই রেমিট্যান্স প্রবাহে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। এই সময়ে প্রবাসীরা  দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
বাংলাদেশ ব্যাংক বলছে, এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ছাড়িয়ে যেতে পারে ২৩০ কোটি ডলার।

রোববার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স পৌঁছেছে  ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে—দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স। আগের অর্থবছর (২০২৩-২৪) এ অঙ্ক ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। ফলে এক বছরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি।

শুধু জুন মাসেই দেশে এসেছে ২৮২ কোটি ডলার রেমিট্যান্স, যা আগের বছরের জুন মাসের তুলনায় ১১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর হার বেড়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের নজরদারি, প্রণোদনা এবং ব্যাংকিং প্রক্রিয়ার উন্নয়ন এতে সহায়ক হয়েছে। এই গতি অব্যাহত থাকলে রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ তাদের।

মতামত দিন