আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর।
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভরিতে বেড়েছে ১ হাজার ৫৭৪ টাকা।
বুধবার রাতে বাজুস চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পরিশোধিত স্বর্ণের (তেজাবি সোনা) দাম বাড়ায় এই মূল্য সংশোধন করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী বাজারে স্বর্ণের ভরিপ্রতি মূল্য হবে:
-
২২ ক্যারেট: ১,৭৩,১৭৫ টাকা
-
২১ ক্যারেট: ১,৬৫,৩০২ টাকা
-
১৮ ক্যারেট: ১,৪১,৬৮৩ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,১৭,২২৩ টাকা
এছাড়া, বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আলাদাভাবে যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি পরিবর্তন হতে পারে।
এদিকে, স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দর অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে রুপার দাম ভরিপ্রতি নিম্নরূপ:
-
২২ ক্যারেট: ২,৮১১ টাকা
-
২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা
-
১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক দামের পাশাপাশি স্থানীয় চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়মিত মূল্য হালনাগাদ করছে বাজুস।

মতামত দিন