অর্থনীতি
ছবি: সংগৃহীত

একদিনেই স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাতে বাজুস চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা, যা আগের চেয়ে ১ হাজার ৫৭৪ টাকা বেশি।

এছাড়া ২১ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা প্রতি ভরি।

বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ধরন ও নকশা অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

নতুন মূল্য বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে কার্যকর হবে। স্বর্ণ ব্যবসায়ীদের অনেকে বলছেন, ডলার সংকট ও আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার প্রভাব পড়ছে দেশীয় স্বর্ণবাজারেও। এর ফলে দাম বাড়ার প্রবণতা আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতা ও বিক্রেতারা।

মতামত দিন