অর্থনীতি
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার রাষ্ট্রদূত নেছারাবাদের ভাসমান নৌকারহাটে মুগ্ধ, বিনিয়োগের ইচ্ছা প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি নেছারাবাদের ঐতিহ্যবাহী ভাসমান  নৌকারহাট পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তিনি আটঘর কুড়িয়ানার নৌকারহাট ঘুরে স্থানীয় নৌকা নির্মাণ শিল্পের অবস্থা পরখ করেন এবং নৌকা কেনার আগ্রহ ব্যক্ত করেন।
পাশাপাশি ভবিষ্যতে আলজেরিয়ার পক্ষ থেকে নৌকা তৈরির শিল্পে বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে বলে জানান।

রাষ্ট্রদূত তার সফরে ছারছীনা দরবার শরীফে জুমার নামাজ আদায় করেন। সঙ্গে ছিলেন নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন।

স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি দুই দেশের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা প্রকাশ করেন।

মতামত দিন