জুলাইয়ের প্রথম ১২ দিনে প্রবাসী আয় এসেছে ১৩ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, যেসব ব্যাংকে শূন্য রেমিট্যান্স এসেছে, সেগুলো হলো—
-
রাষ্ট্রায়ত্ত: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি
-
বিশেষায়িত: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
-
বেসরকারি: কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি
-
বিদেশি: হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক
এর আগে জুন মাসে প্রবাসী আয় ছিল ২৭০ কোটি ৬০ লাখ ডলার, যা প্রায় ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা। চলতি অর্থবছরের অন্যান্য মাসেও উল্লেখযোগ্য রেমিট্যান্স এসেছে:
-
জানুয়ারি: ২১৯ কোটি ডলার
-
ফেব্রুয়ারি: ২৫২ কোটি ৮০ লাখ ডলার
-
মার্চ: ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার (এক মাসে সর্বোচ্চ রেকর্ড)
-
এপ্রিল: ২৭৫ কোটি ডলার
-
মে: ২৯৭ কোটি ডলার
২০২৪-২৫ অর্থবছরের মধ্যে এখন পর্যন্ত ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

মতামত দিন