২০২৪-২৫ অর্থবছরে এনবিআর মোট ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান বলেন, "রাজস্ব আদায় নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।
এনবিআরের চেয়ারম্যান জানান, কাস্টমসের ডিউটি পেমেন্ট এখন থেকে অটোমেটেড চালানের (অ্যাডি চালান) মাধ্যমে করা যাবে। এতে পণ্য খালাসের জটিলতা হ্রাস পাবে এবং রাজস্বের টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। এই ব্যবস্থা আগামী এক সপ্তাহের মধ্যে পুরোপুরি কার্যকর হবে।
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল।

মতামত দিন